মালদা

ট্রেন লাইন থেকে মৃতদেহ সরাতে লাগলো আড়াই ঘন্টা। ক্ষোভ প্রকাশ, ট্রেনে থাকা বালুরঘাটের তৃনমূল সাংসদের

ট্রেন লাইন থেকে মৃতদেহ সরাতে লাগলো আড়াই ঘন্টা। এরফলে তিন ঘণ্টার উপর আপ লাইনে ট্রেন চলাচল বন্ধ থাকল। বৃহস্পতিবার ঘটনাটি ঘটেছে ফরাক্কার ও চামাগ্ৰামের মধ্যে। সেখানে ট্রেন লাইনে ১৯ বছরের এক যুবক কাটা পড়ে। রেল পুলিশ দেরিতে যাওয়ায় দীর্ঘক্ষন ট্রেন লাইনে দেহ পড়ে থাকে। বন্ধ থাকে ট্রেন চলাচল। ফরাক্কায় আটকা পড়ে আসাম গামী ব্রহ্মপুত্র মেল, পদাতিক এক্সপ্রেস, গৌড় এক্সপ্রেস। 

        রেল সূত্রের খবর, ট্রেন লাইনে মৃতদেহ পরে থাকার ফলে ২ থেকে ৩ ঘন্টা আটকে যায় বেশ কিছু ট্রেন। সকাল ৬ টায় মালদা ষ্টেশনে আসার কথা গৌড় এক্সপ্রেসের সেখানে আসে সকাল ৮টা ২২ মিনিটে। এই ট্রেনে ছিলেন বালুরঘাটের তৃনমূল সাংসদ অর্পিতা ঘোষ। বলেন বুলেট ট্রেন চালানোর আগে সময়ে ট্রেন চালাক রেল কর্তৃপক্ষ। ট্রেন লাইন থেকে একটা মৃতদেহ সরাতে লাগে আড়াই ঘন্টা। এই ঘটনায় ক্ষোভ প্রকাশ করেন তিনি।